তুমি কি আমার অডেস্কে ফ্রিল্যান্সিং বিষয়ক নিবন্ধটি পড়েছো? তুমি অডেস্কের মাধ্যমে অডেস্ক অস্থায়ী কর্মী হিসেবে অনেক টাকা ইনকাম করতে পারো। অডেস্ক থেকে অর্থ প্রাপ্তি অনেক সহজ কাজ কারণ এখানে ৫টি পদ্ধতি রয়েছে টাকা পাওয়ার। তুমি তোমার বেতন বা আয় মানিবুকারস্-এর মাধ্যমে উঠাতে পারো এরপর টাকাটি তোমার ব্যাংক একাউন্টে জমা দিতে পারো আর পেপেল পদ্ধতিটি তো অবশ্যই খোলা আছে।
বাংলাদেশে অথবা সেসব দেশে যেখানে পেপেল সুবিধা নেই সেখানে অনলাইনের টাকা পাওয়ার অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ড।
পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ড কি?
এটি অন্য সব ক্রেডিট কার্ডের মতই, এটি একটি বাস্তব কার্ড(ভার্চুয়াল নয়), এটি অন্য সকল প্লাস্টিক কার্ডের মতই কাজ করে, এটি একটি প্রিপেড বা ডেবিট কার্ড আর এরজন্যে তোমার কোন ব্যাংক একাউন্টও থাকা প্রয়োজন নয়। এটি তোমার অডেস্ক প্রোফাইলের সাথে সংযুক্ত থাকে আর তুমি তোমার অডেস্ক ইনকাম ডেবিট কার্ডে নিয়ে আসতে পারো।
কিভাবে অডেস্ক মাস্টারকার্ডের জন্যে আবেদন করবে?
অডেস্কে গিয়ে পেমেন্ট মেথড্-এ প্রবেশ করে “অডেস্ক ডেবিট কার্ড পাওয়ারড্ বাই পেওনিয়ার”-এর জন্যে সাইন-আপ করো। তোমার বিবরণ দাও, ফর্মটি ভালোভাবে পূরণ করো আর এরপর তুমি একটি সিকিউরিটি ডকুমেন্ট দাখিল করবে। এখানের দ্বিতীয় এড্রেসটি বা ঠিকানাটি হচ্ছে তোমার সেই ঠিকানা যেখানে পেওনিয়ার তাদের মাস্টারকার্ডটি তোমার নিকট পাঠাবে। তুমি এ ঠিকানাটি ব্যবহার করতে পারো বিল পরিশোধ ঠিকানা হিসেবে অথবা শিপিং ঠিকানা হিসেবেও। ফর্মের তৃতীয় ভাগে, তোমার পাসওয়ার্ড নাম্বার/ড্রাইভিং লাইন্সেস নাম্বার/জাতীয় পরিচয়পত্রের নাম্বার(ভোটার আইডি যদি থাকে) জানতে চাওয়া হবে।
এপলিকেশন বা আবেদনটি দাখিল করার পর, পেওনিয়ার তোমার বিবরণ যাচাই করে দেখবে আর তুমি যদি অডেস্ক প্রিপেড মাস্টারকার্ড পাওয়ারড্ বাই পেওনিয়ার পাওয়ার যোগ্য হও তবে তারা কার্ড পাঠাতে রাজি হবে।
একবার তোমার আবেদন সম্মতি পেয়ে গেলেই তারা সাধারণ ডাক মাধ্যমে তোমার কার্ডটি তোমার নিকট পাঠিয়ে দিবে।
No comments:
Post a Comment